Bhola Sadar Polytechnic Institute
Published on Bhola Sadar Polytechnic Institute (https://www.bspi.edu.bd/bspi20)

Home > Admission > Prospectus

BSPI Prospectus

৪০০৪৩ - ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট (প্রাইভেট) 

লক্ষ্য একটাই: দক্ষ হতে হবে! কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

আমাদের প্রতিশ্রুতি

  • নিয়মিত ক্লাস ও ল্যাব করলে এবং নিজে পড়লে , BPSC এর পরীক্ষার মাধ্যমে ১০ম গ্রেডে বা ২য় শ্রেনীতে উপ-সহকারী প্রকৌশলী পদে বা অন্যান্য প্রকৌশলী পদে এবং প্রমোশন পেয়ে ৯ম গ্রেডে বা ১ম শ্রেনীতে ১০০% চাকরির নিশ্চয়তা

  • অটো-পাশ বা মিথ্যা প্রলোভন নয়, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের অধীনে দক্ষতা অর্জনই আসল চাবিকাঠি

  • সরকারি ও বেসরকারি সনদের মান একই, চাকরিতে মূল্যায়ন হয় দক্ষতার

  • প্রাইভেট শিক্ষক বা ঘুষ ছাড়াই চাকুরির নিশ্চয়তা 

  • BPSC এর পরীক্ষার মাধ্যমে ১০ম গ্রেডে উপসহকারি প্রকৌশলী পদে চাকুরির পাশাপাশি বিএসসি  ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ 

  • ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিদেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ এবং পড়ার পাশাপাশি চাকুরির সুযোগ।

খরচ ও সুবিধা

  • স্থানীয় শিক্ষার্থীদের জন্য খরচ তুলনামূলক অনেক কম

  • অন্যত্র পড়তে গেলে থাকা-খাওয়া ও হাত খরচ বাবদ অনেক খরচ বেড়ে যায়

  • আত্মীয়ের বাড়িতে রেখে পড়ালে সম্পর্ক ও পড়াশোনা—দুটোই ক্ষতিগ্রস্ত হয়

 ভর্তি নির্দেশনা

  • ক্যাম্পাস পরিদর্শন করে ভর্তি সিদ্ধান্ত নিন

  • কথায় ও কাজে মিল না পেলে অন্যত্র নিতে পারেন—আমাদের কোনো আপত্তি নেই

  • ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীর সঙ্গে অভিভাবক উপস্থিত থাকা বাধ্যতামূলক

 স্লোগান

  • “চাকুরি পাওয়ায় দেশের সেরা”

  • “পানির দামে সোনার হরিণ বা চাকুরি”

 

২০২৬-২০২৭ সেশনের ১ম পর্বের ভর্তির যোগ্যতাঃ (SSC বা HSC বা সমমান পরীক্ষায় সর্বনিম্ম GPA 2.00 থেকে  সর্বচ্চ GPA 5.00)

SSC, দাখিল বা সমমান পরীক্ষায় সর্বনিম্ম GPA 2.00 থেকে  সর্বচ্চ GPA 5.00 প্রাপ্ত ২০২০ থেকে ২০২৬ সালে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগ থেকে SSC পাশ অথবা HSC ফেল অথবা HSC পাশ কিন্তু GPA কম অথবা HSC পাশ ও GPA বেশী কিন্তু দক্ষতা কম থাকায় চাকুরি পাওয়া নিয়ে হতাসাগ্রস্থ শিক্ষার্থীরা ১ম পর্বে ভর্তি হতে পারবে। 

 

১ম পর্বে ভর্তি হতে প্রয়োজনঃ

১। শিক্ষার্থীর সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ।

২। শিক্ষার্থীর SSC এর মূল মার্কসীট ও ফটোকপি। 

৩। প্রশংসা পত্রের ফটোকপি। 

৪। ভর্তি ফিঃ ৬,০০০/- ( প্রতিষ্ঠানের যাবতীয় ফি রুপালী ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া হয়) 

বিঃদ্রঃ পলিটেকনিকে ভর্তির সময় শিক্ষার্থীর সঙ্গে  বাবা অথবা মা অথবা অভিভাবককে অবশ্যই আসতে হবে । ভর্তির পরে উপবিত্তির জন্য আবেদনের ফর্ম, টাই ও ব্যাচ নিয়ে যেতে হবে। 

 

২০২৫-২০২৬ সেশনের ৩য় পর্বের ভর্তির যোগ্যতাঃ 

SSC বা HSC বা সমমান পরীক্ষায় সর্বনিম্ম GPA 2.00 থেকে  সর্বচ্চ GPA 5.00 প্রাপ্ত ২০১৭ থেকে ২০২৬ সালে আলিম(বিজ্ঞান) বা HSC(বিজ্ঞান)পাশ অথবা HSC (ভোকেশনাল, যে কোন বিভাগ) পাশ শিক্ষার্থীরা ৩য় পর্বে ভর্তি হতে পারবে।

৩য় পর্বে ভর্তি হতে প্রয়োজনঃ

১। শিক্ষার্থীর সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ।

২। শিক্ষার্থীর SSC ও HSC এর মূল মার্কসীট ও ফটোকপি। 

৩। শিক্ষার্থীর SSC ও HSC এর মূল সার্টিফিকেট বা সনদ ও ফটোকপি। 

৪। প্রশংসা পত্রের ফটোকপি SSC ও HSC। 

৫। ভর্তি ফিঃ ৬,০০০/- ( প্রতিষ্ঠানের যাবতীয় ফি রুপালী ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া হয়) 

বিঃদ্রঃ পলিটেকনিকে ভর্তির সময় শিক্ষার্থীর সঙ্গে  বাবা অথবা মা অথবা অভিভাবককে অবশ্যই আসতে হবে । ভর্তির পরে উপবিত্তির ফর্ম, টাই ও ব্যাচ নিয়ে যেতে হবে। 

বিঃদ্রঃ আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে (www.bteb.gov.bd [1]) ডুকে Online (www.btebadmission.gov.bd [2]) এর মাধ্যমে নিজেরাই ভর্তি হতে পারেন কিন্তু কোন সমস্যা হলে বা কি ভাবে ভর্তি হবেন বুঝতে না পারলে এই বেসরকারি ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউটে আসলে আমরা Online এ ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করে থাকি। তাই অতি দ্রুত ভর্তি হওয়ার অনুরোধ রইল। 

(শুক্রবার, শনিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অন্যান্য ছুটি ব্যতিত, অফিস সকাল ০৯.০০ টা থেকে দুপুর ০২.০০ টা পর্যন্ত খোলা থাকে)

 

 প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষঃ ইঞ্জিঃ দিবাকর দে,  বিএসসি (BTech) ও এমএসসি (MTech) ইঞ্জিনিয়ার (EECE, IIT-KGP), পশ্চিম বঙ্গ, ভারত। IEB M/23198

                                     (Institute Code: 40043, EIIN: 134403)

Our Prospectus

 

BSPI Prospectus [3]
Powered By : Authority, Bhola Sadar Polytechnic Institute
Planned & Implemented By : Authority, Bhola Sadar Polytechnic Institute

Source URL:https://www.bspi.edu.bd/bspi20/en/bspi-prospectus

Links
[1] http://www.bteb.gov.bd [2] http://www.btebadmission.gov.bd [3] https://www.bspi.edu.bd/bspi20/sites/default/files/page/BSPI%20Feston%205%20X%203%20-%202026-27%20for%201st%20and%203rd.jpg